• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ পরীমনি, তার চারপাশের সবকিছু ঘোরে!

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৪, ২০২১, ০৭:১৫ পূর্বাহ্ণ
গুরুতর অসুস্থ পরীমনি, তার চারপাশের সবকিছু ঘোরে!

দখিনের সময় ডেস্ক:

গুরুতর অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। ভার্টিগো (মাথা ঘোরা) রোগে আক্রান্ত। পরীমনি জানান, অনেকদিন ধরেই তিনি ভুগছেন ভার্টিগো রোগে। গত লকডাউনের আগে ভারত গিয়ে লম্বা সময় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু সেখাবে উন্নতি হয়নি। পরীমনি বলেন, রোগটি এখন মারাত্মক পর্যায়ে রয়েছে বলে আমি অনুভব করছি। সবার কাছে দোয়া চাই।

পরীমনি আক্রান্ত রোগের নাম ভার্টিগো। এটি এমন একটি রোগ, যাতে চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে বলে মনে হবে! এটি ক্রমশ এত তীব্র হতে পারে যে, ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। জানা গেছে, লকডাউনের পুরোটা সময় বাসায় কাটিয়েছেন পরীমনি। এর মাঝে‌‘প্রীতিলতা’র লুক নিয়ে কিছুদিন কাজ করেছেন। তবে এখন রয়েছেন বিশ্রামে। তবে লকডাউনের কারণে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। তাই আগের চিকিৎসাপত্র অনুসারে ওষুধ খাচ্ছেন।