• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রের আড়ালে পরীমণি জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়, প্রবেশ করেন পর্নো জগতে

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ণ
চলচ্চিত্রের আড়ালে পরীমণি জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়, প্রবেশ করেন পর্নো জগতে

দখিনের সময় ডেস্ক:

তদন্তকারী কর্মকর্তারা গতকাল সাংবাদিকদের জানান, পরীমণি চলচ্চিত্র জগতের আড়ালে জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়। নাম লেখান নিষিদ্ধ পর্নো ব্যবসায়। অঢেল টাকার নেশা তাকে টেনে নামায় অন্ধকার জগতে। অবশ্য পরীমণি একা নন ঢাকার শোবিজ তারকাদের অনেকেই তার সহযোগী।

চক্রের বেশ কয়েক জন মাদক ও অস্ত্র কারবারের সঙ্গেও জড়িয়েছেন। প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত পার্টি শেষে মদ্যপ অবস্থায় বের হতেন তিনি। এছাড়া পরীমণি ধূমপানে অভ্যস্ত (চেইন স্মোকার)। তার ফ্ল্যাটের বারে বিদেশি সিগারেট ও মদের বিশাল সংগ্রহ রয়েছে। তার ফ্ল্যাট থেকে রাশিয়ান ভদকা, জিন, টাকিলা, হুইস্কি ও বহু মূল্যবান রেড ওয়াইন উদ্ধার করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা বলেন, কয়েকটি ব্যাংকে পরীমণির মোটা অঙ্কের টাকা রয়েছে। যার বেশির ভাগই তিনি পেয়েছেন ধনাঢ্যদের ঘনিষ্ঠতার সুবাদে।