• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশ দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র মারাগেছে

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৯, ২০২১, ২১:২১ অপরাহ্ণ
দশ দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র মারাগেছে

দখিনের সময় ডেস্ক:

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান। রবিবার(৮আগস্ট) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। আবুল হাসানসহ এ নিয়ে গত ১০ দিনে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হক বলেন, আবুল হাসান কয়েকদিন ধরেই একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিল। গত শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে সে। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রবিবার আবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গত ২৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান তানিন। ৭ আগস্ট হৃদরোগে মারা যান গণিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী মো. মোশাররফ হোসেন।