• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আহমদ শফীর জানাজায় অনুসারীদের ঢল, হাট হাজারী মাদ্রাসা প্রাঙ্গনে দাফন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২০, ১৪:৪৩ অপরাহ্ণ
শাহ আহমদ শফীর জানাজায় অনুসারীদের ঢল, হাট হাজারী মাদ্রাসা প্রাঙ্গনে দাফন
দখিনের সময় ডেক্স:
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীরে দাফন হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এর অগে জানাজায় ঢল নামে তার অনুসারদের।  সকালে ঢাকা থেকে চট্টগ্রামে নেয়া হয় হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর মরদেহ।শুক্রবার(১৮সেপ্টেম্বর) রাতে, ১০৪ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আহমদ শফী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফন করা হয় তাকে। কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের চার উপজেলাতেই সাত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়োজিত ছিলো ১০ প্লাটুন বিজিবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আহমদ শফির মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে ভিড় করেন তার দলের নেতাকর্মীসহ ভক্ত অনুসারীরা। রাতেই আসগর আলী হাসপাতাল থেকে ফরিদাবাদ মাদ্রাসায় নেয়া হয় আহমদ শফীর মরদেহ। সেখানেও জড়ো হন হেফাজতে ইসলামের কর্মীরা। অনেকেই রাজধানীতে জানাজার দাবি জানান। তবে, আহমদ শফীর ইচ্ছানুযায়ী একটি জানাজার কথা জানান তার ছেলে আনাস মাদানি। পরে, রাতেই আল্লামা শফির মরদেহবাহী গাড়ী রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারি মাদ্রাসাপ্রাঙ্গনেই চিরনিদ্রায় শায়িত হবেন হেফাজতে ইসলামের আমীর।