• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার বিয়ে করলেন শমী কায়সার

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ০৭:১২ পূর্বাহ্ণ
আবার বিয়ে করলেন শমী কায়সার
দখিনের সময় ডেক্স:
আবার বিয়ে করলেন শমী কায়সার। এক সময়ের মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী শমী কায়সার  দীর্ঘদিনের বন্ধু রেজা আমিনের সঙ্গে ঘর বেঁধেছেন। তার নতুন বর পেশায় একজন ব্যবসায়ী।
শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাতে হঠাৎ করেই শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তার তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, দুই পরিবারের সদস্যদের মত এবং উপস্থিতিতে শমী কায়সারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার (৮ অক্টোবর)।
উল্লেখ্য, এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। টিকলোনা সেই ঘরও। তৃতীয় ঘরের যাত্রা শুরু হলো এবার। দেখা যাক, ভবিষ্যত কী বলে!