1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার, ৩১ মামলার আসামী

dokhinersomoy
November 17, 2026 1:50 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‍্যাব)। মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকার বারিধারা থেকে খোকনকে গ্রেফতার করে এসআরবি-১। তার বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সাঈদ খোকন, তার মা শাহানা হানিফসহ পরিবারের কয়েকজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
এসআরবির মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে সাঈদ খোকনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে।