• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে বৃদ্ধ শ্রমিক হত্যা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০, ১৪:০১ অপরাহ্ণ
রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে বৃদ্ধ শ্রমিক হত্যা

দখিনের সময় ডেক্স:

রংপুর নগরীর মাহিগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ার ঘটনায় গুরুতর অসুস্থ বৃদ্ধ শ্রমিক মহির উদ্দিন মারা গেছেন। দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ শ্রমিক মহির উদ্দিন।

পুলিশ জানায়, রংপুর নগরীর মাহিগজ্ঞ এলাকায় জমজম ফিডে শ্রমিক হিসেবে কাজ করতেন মাহিগঞ্জ কাইদাহারা মহল্লার মহির উদ্দিন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ফিড মিলের মেশিন পরিস্কার করা হাওয়া মেশিনের বাতাস বের হওয়া পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয় অপর শ্রমিক রশিদুল।

এসময় বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সার্পোটে রাখা হয়। এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেছে নিহতের পরিবার।