• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় কেতন উড়িয়ে অকুতভয় মুক্তিযোদ্ধারা প্রবেশ করে ঢাকায়

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ণ
বিজয় কেতন উড়িয়ে অকুতভয় মুক্তিযোদ্ধারা প্রবেশ করে ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥
অকুতোভয় মুক্তিযোদ্ধারা বিজয় কেতন উড়াতে উড়াতে ঢাকায় প্রবেশ করে একাত্তরের আজকের দিনে। মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দেয় জনতা, তারা রাস্তায় নেমে আসে। এদিকে আকাশ, জলে, স্থলে সবদিকে হানাদাররা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে আরজি পাঠান, ‘আরো সাহায্য চাই।’
একাত্তরের এই দিনে চারদিকে উড়তে থাকে বাঙালির বিজয় নিশান। বাংলাদেশের বিভিন্ন এলাকায় শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। শুধু ময়ানমতিতেই আত্মসমর্পণ করে এক হাজার ১৩৪ জন পাকিস্তানী হানাদার। আর সৈয়দপুরে আত্মসমর্পণ করে ৪৮ পাঞ্জাব রেজিমেন্টের অধিনায়কসহ ১০৭ পাকিস্তানি সেনা।
এদিকে যুদ্ধ জয়ের নিশ্চয়তা জেনেই বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ থেকে জাতিসংঘের যেসব কর্মী, কূটনৈতিক, প্রতিনিধি ও বিদেশি নাগরিক নিরাপদে সরে আসতে চান বাংলাদেশ সরকার তাদের সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা দেবে।’