1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মানুষের কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে

dokhinersomoy
February 4, 2026 11:58 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক:

দেশের মানুষের অর্জিত স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধে একটি চিহ্নিত মহল নতুন করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা যারা করছে, তাদের আসল চেহারা আজ দেশবাসীর কাছে উন্মোচিত। জনগণই এখন এই ষড়যন্ত্রকারীদের নাম দিয়েছে ‘গুপ্ত গোষ্ঠী’। এই তথাকথিত গুপ্ত চক্রটি কেবল রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীর প্রধান দেশের খেটে খাওয়া ও শ্রমজীবী মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, এই গোষ্ঠীর পূর্বসূরিরাই ১৯৭১ সালে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ভোটারদের বিশেষ করে মা-বোনদের ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে।

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারে, তবে স্থানীয় মানুষের প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের স্বার্থে ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগে রূপান্তর করা হবে। জনগণের অংশগ্রহণমূলক একটি সরকারই পারে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে।