1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পুলিশের রহস্যজনক আচরণ

dokhinersomoy
October 25, 2026 4:45 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজ নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় আবু তাহেরের ছেলে।

 জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮) প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন। প্রায় ছয় মাস আগে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে জেরিনের আত্মীয়স্বজনের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় জেরিনের খালাতো ভাই মাহফুজ বটতলী বাজারে গিয়ে ভিডিও প্রকাশের বিষয়ে দেলোয়ারের ফুফা ফজলে আলী হাজারীর কাছে জানতে চান। এ সময় ফজলে আলী জানান, দেলোয়ার বাড়িতে নেই। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা যাবে। তবে একপর্যায়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, কথা কাটাকাটির একপর্যায়ে মাহফুজ ফজলে আলীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, সেখানে তাঁকে ভর্তি করা হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা যেটা নেওয়ার, নিয়েছি। লাশের পোস্টমর্টেম হয়েছে। এজাহার দিলে মামলা নেব।