• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসীম চন্দ্র শীলের কান্ড!

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১, ১৮:২৬ অপরাহ্ণ
অসীম চন্দ্র শীলের কান্ড!

দখিনের সময় ডেক্স:

অসীম চন্দ্র শীল কাগজপত্রে অসুস্থ্য এবং পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। কিন্তু বাস্তবে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন না, থাকেন বাইরে। অসীম চন্দ্র শীলের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি বাউফল উপজেলার গ্রামীণ ব্যাংকের বগা শাখার মাঠ কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, অসীম চন্দ্র শীল প্রতিপক্ষকে ফাঁসাতে রোগী সেজে গত বৃহস্পতিবার রাতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। জানা গেছে, দীর্ঘদিন ধরে দুমকি উপজেলার শ্রীরামপুরের নিত্যানন্দ চন্দ্র শীলের সঙ্গে একই গ্রামের রামরঞ্জন শীলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এ বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার নিত্যানন্দ চন্দ্র শীলের ছেলে মানবিন্দু চন্দ্র শীলের সঙ্গে রামরঞ্জন শীলের ছেলে অসীম চন্দ্র শীলের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনায় পরের দিন শুক্রবার রামরঞ্জন শীল বাদী হয়ে অসীমচন্দ্র শীলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেখিয়ে মানবিন্দু চন্দ্র শীল (২৮) এবং তার বাবা নিত্যানন্দ চন্দ্র শীল (৪৫) ও মা মালতী রানী শীলসহ (৪০) চারজনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ মানবিন্দুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্তকুমার সাহা বলেন, বিষয়টি নজরে আসার পর ওই ব্যক্তিকে অনুপস্থিত দেখানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গ্রামীণ ব্যাংকের বগা শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মো. শাহিন বলেন, অসীম চন্দ্র শীল শুক্রবার সকালে মুঠোফোনে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই শনিবার থেকে তিন দিনের ছুটির প্রয়োজন। অসুস্থতার কারণ জানতে ও দেখতে যেতে চাইলে চাইলে তিনি (অসীম) বলেন, দেখতে আসা লাগবে না। প্রতিবেশী একজনের সঙ্গে কথা কাটা কাটি ও হাতাহাতি হয়েছে। তেমন অসুস্থ্য না।