• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন এনায়েতুর রহমান সভাপতি হুমায়ুন কবির সম্পাদক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১, ২০:১৫ অপরাহ্ণ
পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন এনায়েতুর রহমান সভাপতি হুমায়ুন কবির সম্পাদক

সোহেল রানা ॥

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি’র ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে পটুয়াখালী পৌরসভা মোড়স্থ রিপোর্টার্স ইউনিটি’র অফিস কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে উক্ত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটিতে বেসরকারি টিলিভিশন চ্যানেল আই এর পটুয়াখালী জেলা প্রতিনিধি সৈয়দ এনায়েতুর রহমানকে সভাপতি ও বেসরকারি টিলিভিশন বাংলা টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবিরকে সাধারন সম্পাদক করে এ ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির কার্যনির্বাহী অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ জাকারিয়া কাওসার (দখিনের সময় ), সহ-সভাপতি এম. নিয়াজ মোর্শেদ (বাংলাদেশের আলো), যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ঢাকার ডাক), যুগ্ম-সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন (আনন্দ টিভি), দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (দি ডেইলি সিটিসেন টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম দে (করতোয়া), অর্থ বিষয়ক সম্পাদক এম.কে রানা (তরুণ কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য ১নং মোঃ মনিরুল ইসলাম (আমাদের কণ্ঠ), শিশির দেবনাথ লিটু (দৈনিক সময়ের বার্তা), মোসাঃ সারমিন সুলতানা (দৈনিক বাংলাদেশ সমাচার) ও মোঃ সোহেল রানা (সরেজমিন বার্তা)।