• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বারে আওয়ামী পন্থীদের বিজয়, মাত্র একটি পেয়েছে বিএনপি পন্থীরা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১, ১৭:৩১ অপরাহ্ণ
বরিশাল বারে আওয়ামী পন্থীদের বিজয়, মাত্র একটি পেয়েছে বিএনপি পন্থীরা

স্টাফ রিপোর্টার:

বরিশাল আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের হিসেবে পরিচিত সাদা প্যানেলের ব্যাপক বিজয় হয়েছে। এ প্যানেলের প্রার্থীরা ১১ পদের মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছেন। সাদা প্যানেলের একমাত্র পরাজিত প্রার্থী হচ্ছেন সদস্য পদে নুরে হোসেন। নির্বাহী সদস্য পদে তিনি পেয়েছেন ১৭২ ভোট। নীল প্যানেলের একমাত্র বিজয়ী হলেন আব্দুর রহমান চোকদার নির্বাহী সদস্য পদে পেয়েছেন ২১৭ ভোট।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনীত গোলাম মাসউদ বাবলু। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একই প্যানেলের রফিকুল ইসলাম খোকন। অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না ১৪৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তার প্রতিদ্বন্দ্বী নিল প্যানেলের নীল প্যানেলের প্রার্থী মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ১৪২ ভোট।

সহ-সভাপতি পদে সাদা প্যানেলের লীলা রানী চক্রবর্তী ২১৮ ও সালাউদ্দিন সিপু ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম নীল প্যানেলের প্রতিদ্বন্দ্বী অসীম কুমার বাড়ৈ ১৬২ ও শেখ মেহেদী হাসান শাহীন ১৬০ ভোট পেয়েছেন। অর্থসম্পাদক পদে সাদা প্যানেলের মিজানুর রহমান মিন্টু ২৪৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দ্বন্দ্বী নীল দলের আব্দুল মালেক পেয়েছেন ১৪৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের সুমন চন্দ্র হালদার ২০৬ ও এসএম আতিকুল ইসলাম ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিন্দ্বন্দ্বী নীল প্যানেলের নিজাম উদ্দিন ১৪৪ ও শাহ আলম ১৬৭ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্য পদে সাদা প্যানেলের প্রার্থী এসএম তৌহিদুর রহমান ২৪১, মুহাম্মদ ফিরোজ আলম সিকদার ২৭৩, শহিদুল ইসলাম খলিফা ২২৯ ভোট ও নীল প্যানেলের প্রার্থী আব্দুর রহমান চোকদার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার, ১১  ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গভীর রাতে ফল ঘোষণা করা হয়। সমিতির ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন ভোট দিয়েছেন।