• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত ববি শিক্ষার্থীদের উদ্ধার করে সংবর্ধিত হলেন সাংবাদিক শফিক মুন্সি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২১, ২০:২২ অপরাহ্ণ
আহত ববি শিক্ষার্থীদের উদ্ধার করে সংবর্ধিত হলেন সাংবাদিক শফিক মুন্সি

স্টাফ রিপোর্টার:

 আহত ববি শিক্ষার্থীদের উদ্ধার করে সংবর্ধিত হলেন এ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র সাংবাদিক শফিক মুন্সি। গত ১৭ই ফেব্রুয়ারি গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

রূপাতলী হাউজিং এলাকায় এই ঘটনার সংবাদ সংগ্রহে তৎক্ষনাৎ উপস্থিত হন স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সি। তবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আহত অধিকাংশ শিক্ষার্থীকে হাসপাতালে পৌঁছে দেবার ব্যবস্থা করেন তিনি। এ অবদানকে সামনে এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবর্ধিত করেছে গণমাধ্যমকর্মী শফিক মুন্সিকে।

রোববার(২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড.মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর সুব্রত কুমার দাস, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ধীমান কুমার রায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপাচার্য ড মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ‘ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের শিক্ষার্থী শফিক মুন্সি সেই রাতে যে অবদান রেখেছে তা মানবিকতার উদাহরণ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্বরণ রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি চলমান রাখতে সকল শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরণের সাহসী ও মানবিক আচরণ প্রত্যাশা করে ‘।