• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২১, ১৮:৪৭ অপরাহ্ণ
সেইন্ট-বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বেসরকারী উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ’র বাস্তবায়নে দুটি প্রকল্প অবহিতকরণ সভা সোমবার(১ মার্চ) সকালে সেইন্ট-বাংলাদেশ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র আর্থিক সহায়তায় প্রকল্প দুটি হচ্ছে বরিশাল জেলার সদর উপজেলায় বিশটি  মাধ্যমিক বিদ্যালয়ে ‘কৈশোর ও যুব বিকাশের মাধ্যমে সামাজিক রূপান্তর’ এবং ‘বিদ্যালয় সুরক্ষা উদ্যোগের মাধ্যমে দুর্যোগে জনগোষ্ঠীর সহনশীলতা শক্তিশালীকরণ’।

প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: মুনিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, জেলা ত্রাণ ও পূর্নবাসান কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, বরিশাল সদর এবং এডুকো ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি  কাজী আব্দুল কাদীর, ডিআরএম, সিসি ও ইআর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিথীকা সরকার। সভা পরিচালনায় ছিলেন সেইন্ট-বাংলাদেশের ম্যানেজার-এমএন্ডই মিয়া মুজিবর রহমান ও সহযোগিতায় প্রোগ্রাম অফিসার রিপন কুমার দাস, টেকনিক্যাল অফিসার গাজী আব্দুল্লাহ আল মাহমুদ, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান কিশোর-কিশোর ও যুবদের আত্মরক্ষা ও সু-রক্ষায় বাস্তব সম্মত কার্যক্রম গ্রহণ করার জন্য নানান সুপারিশ তুলে ধরেন। তিনি পরিবেশ রক্ষা ও দূর্যোগের ঝুঁকি হ্রাস কল্পে দুর্যোগ সহনশীল গাছ লাগানো এবং বিদ্যালয়ে ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষকগণ ও সংশ্লিষ্ঠ সকলকে কাজ করার অনুরোধ করেন।

সভার শুরুতে সেইন্ট-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির স্বাগত বক্তব্যে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও বিসিসির ৩টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সভায় সেইন্ট-বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন চীফ কো-অর্ডিনেটর আহসান মুরাদ চৌধুরী এবং প্রকল্প সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনের মো: মোহসীন হোসাইন রনি। উপস্থাপনায় প্রকল্পের উদ্দেশ্য, ফলাফল, কর্মসূচি, কর্ম-এলাকা, উপকারভোগী, স্টেকহোল্ডার, বাজেট ইত্যাদি বিষয়ে তুলে ধরেন। এই উপস্থাপনার আলোকে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং অন্যান্য অংশগ্রহণকারী তাদের মতামত ব্যক্ত করেন।