• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে খুলছে শপিংমল ও দোকানপাট, চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত  

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ণ
আজ থেকে খুলছে শপিংমল ও দোকানপাট, চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত  

স্টাফ রির্পোটার:

বাড়ছে করোনা সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। পাশাপাশি আজ খুলছে শপিংমল ও দোকানপাট! আজ শুক্রবার থেকে ১৩ই এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ৯টা-৫টা শপিংমল-দোকানপাট খোলা থাকবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে ১৩ই এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা দোকান খোলার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮এপ্রিল) এই সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কেউ স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। সোমবার লকডাউন শুরুর পর নির্দেশনা অনুযায়ী বন্ধ ছিল দোকানপাট ও শপিংমল। এরপর বিভিন্ন জায়গায় মার্কেট খোলার দাবিতে আন্দোলন করে ব্যবসায়ীরা। টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ থেকে দোকানপাট খোলার সুযোগ পেলো ব্যবসায়ীরা।