• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় মারাগেলেন প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ
করোনায় মারাগেলেন প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার

দখিনের সময় ডেক্স ॥

প্রবীণ সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য  হাসান শাহরিয়ার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল ) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।