• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফিন মোল্লার প্রাণনাশের হুমকি!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১, ২০:১৭ অপরাহ্ণ
আরিফিন মোল্লার প্রাণনাশের হুমকি!

দখিনের সময় ডেক্স:

মামুনুল হক ও হেফাজত ইস্যুতে মন্তব্য করায় বরিশালের কৃতি সন্তান, বরিশাল-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য মোঃ আরিফিন মোল্লাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে।  আরিফিন মোল্লা জানান, অনলাইন সার্ভিসের এক ডেলিভারিম্যান তার ঢাকাস্থ নিকুঞ্জ-২ এর বাসায় পার্সেল দিয়ে গেলে তাতে তিনি একটি চিঠি পান। টাইপ করে লেখা চিঠিতে তাকে মৃত্যুর জন্য রেডি থাকার কথা বলা হয়েছে। এ ব্যাপারে তিনি চরমোনাই’র ইসলামী শাসনতন্ত্র ও হেফাজতের সদস্যদের সন্দেহ করছেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন মোল্লা জানান, কিছু দিন যাবত সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে চরমোনাই ও হেফাজত ইসলামের সংশ্লিষ্টতা সহ খেলাফত মজলিসের নেতাদের কথায় কথায় সরকার পতনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করেন।  তারই ধারাবাহিকতায় এরুপটি হতে পারে বলে তিনি আশংকা করছেন।