• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত সাংবাদিক খোন্দকার কাওছার হোসেনের রোগ মুক্তি কামনায়, গৌরনদীতে মিলাদ ও দোয়া

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১, ১৭:৪২ অপরাহ্ণ
করোনা আক্রান্ত সাংবাদিক খোন্দকার কাওছার হোসেনের রোগ মুক্তি কামনায়, গৌরনদীতে মিলাদ ও দোয়া

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মহামারি করোনায় আক্রান্ত দৈনিক ভোরের কাগজ এর চীফ রিপোর্টার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সহ-সভাপতি, জাতীয় প্রেসক্লাব এর সদস্য, গৌরনদী প্রেসক্লাব এর আজীবন সদস্য, প্রখ্যাত সাংবাদিক খোন্দকার কাওছার হোসেন এর আশু রোগ মুক্তি কামনায় গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন খান।

গতকাল বেলা ১১টায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ মাহফিল, বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালী প্রবাসী মানবাধীকার সংগঠক মোঃ মিজানুর রহমান মুন্সী, গৌরনদী প্রেসক্লাবেব সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এম. আলম, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ-সভাপতি এস,এম জুলফিকার, সহসম্পাদক উত্তম দাস, কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বি.এম বেলাল সাংবাদিক ফারহান হোসেন নান্নু, আব্দুল্লাহ্ আল নোমানসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।