• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ০২:৩১ পূর্বাহ্ণ
বরিশাল অনলাইন প্রেসক্লাবের যাত্রা শুরু

সভাপতি খান রুবেল এবং সাধারণ সম্পাদক রিপন হাওলাদার

দখিনের সময় ডেক্স:

বরিশালের স্থানীয় অনলাইন নিউজপোর্টাল প্রকাশক ও সাংবাদিকদের নিয়ে “বরিশাল অনলাইন প্রেসক্লাব”র যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডের হাবিব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে বিএসএল নিউজের প্রকাশক খান রুবেলকে সভাপতি এবং বিডি ক্রাইম ২৪ এর প্রকাশক ও সম্পাদক রিপন হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রিফাত আবরার (দখিনের সময়), সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস), ফিরোজ গাজী (আজকের বার্তা), দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ (বার্তা বরিশাল), প্রচার সম্পাদক মুরাদ হোসাইন (বরিশাল ক্রাইম বার্তা), আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ আর হীরা (খবর বরিশাল), নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া জিসান (আজকের প্রথম সকাল), ক্রীড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডটকম) কার্যনির্বাহী সদস্য এম.কে রানা (বিজয় সংবাদ), মারুফ হোসেন (ডেইলি আজকের তালাশ), রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা২৪)।

 সদস্যরা হলেন, হুমায়ন কবির রোকন (ডেইলি মতবাদ), আরিফ হোসেন (আমার বরিশাল), অনিকেত মাসুদ (পিনিউজ), খান আব্বাস (একুশের চোখ), সঙ্গিত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল), নাঈম ইসলাম (ডেইলি আগমনী), মাহাদী হাসান (বরিশাল রূপান্তর), পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), গোলাম মাওলা শান্ত (দাবানল), খান মাইনউদ্দিন (দখিনের কন্ঠ ডটকম, চাঁন আকন (তালাশ টিভি), মো. খান তুহিন (বরিশাল সংবাদ), শাওন খান (বরিশাল রিপোর্ট), সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ), এস এল টি তুহিন (নিউজ জি ডটকম), মো. সিফাত (দি বরিশাল), মেহেদী হাসান রিমুদ (বরিশাল ক্রাইম এলার্ট), রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪), মো. আমিন (বরিশালের ডাক), শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), ইমরান হোসেন (বরিশাল রাইট নিউজ), সাব্বির আহম্মেদ (বরিশাল টিভি)।

নব-নির্বাচিত সভাপতি খান রুবেল জানান, বরিশালের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও অনলাইন সাংবাদিকতার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে বরিশাল অনলাইন প্রেসক্লাব।  নব-নির্বাচিত সাধারন সম্পাদক রিপন হাওলাদার জানান, বরিশালের স্থানীয় সকল অনলাইন গণমাধ্যমের প্রকাশক সম্পাদক ও সাংবাদিককের নিয়ে আমাদের বরিশাল অনলাইন প্রেসক্লাবের পথচলা। আমাদের এই সংগঠন ইনশআল্লাহ্ অনলাইন গণমাধ্যম ও সংবাদকর্মীদের স্বার্থে কাজ করে যাবে।