• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় স্বজনহীন শেষযাত্রা, অ্যাম্বুলেন্সে লাশ যায় কবরে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ১৪:২৭ অপরাহ্ণ
করোনায় স্বজনহীন শেষযাত্রা, অ্যাম্বুলেন্সে লাশ যায় কবরে

স্টাফ রিপোর্টার:

মৃত্যুর পর মানুষ কি চায় তা বলা কঠিন। কিন্তু জীবিত আবস্থায় সে কামনা করে, মৃত্যুর পর তার শেষ বিদায়টি হোক স্বজন ও পরিচিত জন বেষ্টিত। জীবন সায়াহ্নে মানুষ চায় স্বরজন পরিবেশ্টিত হয়ে থাকতে। এ এক মহা আবেগের চাওয়া। কারোকারো ক্ষেত্রে এ প্রত্যাশা পুরণ না হলেও বেশিষভাগ ক্ষেত্রেই চির বিদায় লগ্নটি থাকে মানুষ পরিবেষ্টিত। কিন্তু করোনা মহামারি পাল্টে দিয়েছে চিরচেনা এই দৃশ্যপট।

করোনা ভাইরাসের সংক্রমণে জীবন হারানো অনেক মানুষ তার শেষবেলায় কাছে পাচ্ছেন না প্রিয় মুখগুলো। কবরস্থানে দাফনকালেও কাছে ঘেঁষতে চান না স্বজনরা।  এদিকে কবরস্থানে সারি সারি নতুন কবর। খুড়ে রাখাও হয়েছে অনেক। মাটিও শুকায়নি। গোরখোদকদের বিরাম নেই। একটার পর একটা কবর খুঁড়ছেন। কার প্রিয়জন এই কবরে শায়িত হবেন তা জানে না কেউই। কিছুক্ষণ পর পর হুইসেল বাজিয়ে কবরস্থানে ঢুকছে লাশবাহী অ্যাম্বুলেন্স। বেশিরভাগ মরদেহের সঙ্গেই থাকেন হাতেগোনা কয়েকজন। তাও আবার বেশ দূরত্বে। অনেকের বেলায় আবর তাও হয় না। শেষ বিদায়টা হয় আবার স্বজনহারা। কেবল তারা থাকেন যারাদেরকে কখনো দেখেননি কবরের যাত্রী মানুষটি।