• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে দৈনিক দখিনের সময়-এর সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ২২:০২ অপরাহ্ণ
পটুয়াখালীতে দৈনিক দখিনের সময়-এর সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীতে দৈনিক দখিনের সময়-এর সার্বিক বিষয় নিয়ে শনিবার (১৭ এপ্রিল) আলোচনা হয়েছে। এ সময় পটুখালীতে দৈনিক দখিনের সময় প্রচার সংখ্যা আরো বৃদ্ধি করে শীর্ষ অবস্থানে নিয়ে যাবার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দৈনিক দখিনের সময়-এর প্রধান সম্পাদক আলম রায়হানের সভাপতিত্বে চীফ অফ মার্কেটিং ইমামুল সাকিবের সঞ্চালনায় এ আলোচনায় অংশ নেন দৈনিক দখিনের সময়-এর পটুয়াখালী ব্যুরো চীফ মো: জাকারিয়া কাওছার বাবু গাজী, যুগ্ম-বার্তা সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও আইটি এক্সিকিউটিভ রিফাতুল ইসলাম।

স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনায় দৈনিক দখিনের সময়-এর পটুয়াখালী ব্যুরো চীফ মো: জাকারিয়া কাওছার বাবু গাজী বলেন, করোনাজনিক কারণে কঠোর লকডাউন প্রলম্বিত হলে দৈনিক দখিনের সময়-এ পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান। এ উদ্যোগকে সাধুবাদ জানান প্রধান সম্পাদক আলম রাযহান।