• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১, ০৯:৪৮ পূর্বাহ্ণ
লন্ডনে তালা ভেঙে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ

দখিনের সময ডেক্স:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জামাতা, বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ বাসার তালা ভে‌ঙে দিলশাদের লাশ উদ্ধার করেছে । লন্ড‌নে নিজ বাসায়‌ গতকাল রোববার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।  দিলশাদ হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই।

লন্ডন পু‌লিশ প্রাথ‌মিকভা‌বে ধারণা কর‌ছে, দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারাগেছেন। তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান কর‌ছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে।

লাশ কোথায় দাফন হ‌বে তা প‌রিবারের সদস‌্যরা সিদ্ধান্ত নেবেন। প‌রিবা‌রের সদস‌্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লেও জানান রাজিব। হাইক‌মিশনের ‌প্রেস মি‌নিস্টার আ‌শিকুন্নবী চৌধুরী বলেন, ঢাকা থে‌কে পাওয়া নি‌র্দেশনা অনুসা‌রে বিষয়‌টি দেখভাল কর‌ছি। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।