• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপদে অভিনেত্রী

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১, ১৯:২৩ অপরাহ্ণ
সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপদে অভিনেত্রী

দখিনের সময় ডেক্স:

তামিল অভিনেত্রী রাইজা উইলসন সম্প্রতি ত্বকের সৌন্দর্য বাড়াতে চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ফল উল্টোটা হয়েছে। ত্বক চকচকের পরিবর্তে তার চেহারার অবস্থা হয়েছে বেহাল। নিজের মুখের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইজা। সেখানে সেই চিকিৎসকের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘একটি অতি সাধারণ প্রয়োজনে এই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বাধ্য করেন বিশেষ একটি চিকিৎসা করানোর জন্য, যার আদৌ প্রয়োজন ছিল না। তার ফলাফল আপনাদের সামনে’।

অভিনেত্রী জানালেন, এর পর থেকে সেই চিকিৎসক তার কোনও ফোন তুলছেন না। শুধু জানিয়ে দিয়েছেন যে তিনি শহরের বাইরে আছেন। তামিল ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী রাইজার হাতে সম্প্রতি একাধিক ছবি রয়েছে। ‘অ্যালিস’, ‘হ্যাশট্যাগ লাভ’ ইত্যাদি। তবে চেহারার যে হাল তাতে কাজ চালিয়ে যাওয়ার তার জন্য অসম্ভব!