• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বুঝিলেন বাবুনগরী, ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১, ০৯:০০ পূর্বাহ্ণ
অবশেষে বুঝিলেন বাবুনগরী, ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ

দখিনের সময় ডেক্স:

জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলাম কখনই জ্বালাও পোড়াও সমর্থন করে না। হেফাজত আমির ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো হেফাজতে ইসলামের কাজ নয়। এসব নিয়ে কিছু কুচক্রিমহল গুজব ছড়াচ্ছে। এক ভিডিওবার্তায় তিনি এসব গুজবে কান না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান জুনায়েদ বাবুনগরীর ।

ভাঙচুরের ঘটনায় দুঃখপ্রকাশ করে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী বলেন, ভাঙচুর জ্বালাও পোড়াও ইসলামে হারাম বা নাজায়েজ। হেফাজতের আলোচিত নেতা  মামুনুল হককে গ্রেপ্তারের প্রায় ৩২ ঘন্টা পর সংগঠনের প্রধান একটি ভিডিও বার্তা দেন। ভিডিও বার্তায় হেফাজতের আমির জানান, কোন দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ তার সংগঠন করবে না। তিনি বলেন, মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এ গুজবে কান দেবেন না যে হেফাজতের উদ্দেশ্য হলো অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো। এটা ডাহা মিথ্যা কথা, নির্জলা মিথ্যাচার। তিনি গ্রেপ্তারকৃত হেফাজতের নেতাদের মুক্তি দাবি করেন।