দখিনের সময়।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আজ কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে বিএমপি কমিশনার থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন।
তিনি থানার অফিসার ও ফোর্সের দায়িত্ব পালন, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আরও দায়িত্বশীল ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমসহ বিএমপির সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।