• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ১৮:৪০ অপরাহ্ণ
নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

দখিনের সময় ডেক্স:

নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করা হয়েছে। এ সময় নোয়াখালীর মাইজদী পৌর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আটক করা হয়। আটক যুবকের নাম রাহী। তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে।

মাইজদী পৌর এলাকায় সকাল থেকেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী। এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তার বিক্রি বন্ধ করতে রাজি হননি। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যুবক পুলিশের সহায়তা চান। পরে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।