• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর কিছু মানুষের মুখোশ খুলব : শামীম ওসমান

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২১, ১৮:৫২ অপরাহ্ণ
ঈদের পর কিছু মানুষের মুখোশ খুলব : শামীম ওসমান

দখিনের সময় ডেক্স:

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‌‘আসছে ঈদুল ফিতর। এই ঈদের পরই কিছু মানুষের মুখোশ উন্মোচন করব। রোজার মাস চলছে, কবে মরে যাই তাও জানি না। আল্লাহ যদি ঈদের পরে সবাইকে সুস্থ রাখেন তাহলে নারায়ণগঞ্জের কিছু সত্য কথা বলব, কিছু সত্য জিনিস তুলে ধরব এবং কিছু মানুষের মুখোশ খুলব। তার পরে দেখা যাক, আল্লাহ কয়দিন বাচাঁয় রাখল।

শুক্রবার জুমার নামাজ ও দোয়ার পর বড় ভাই সাবেক এমপি নাসিম ওসমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেনশামীম ওসমান । তিনি বলেন, জীবনে যেমন এসেছি সরবে তেমন চলে যাবো নীরবে। একইভাবে রাজনীতিতে আসছি সরবে, দরকার পড়লে চলে যাব নীরবে। কিন্তু যাওয়ার আগে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়ে যাব।

উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‌আমার চালচলন, আচার-আচারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। রাজনীতি করি, তাই অনেক সময় অনেক কথা বলতে হয়। অনেকে হয়ত কষ্ট পেয়ে যান। মরে গেলে আমার জন্য হয়ত জীবিতরা ক্ষমা চাইতে পারবে। তাই বেঁচে থাকতে আপনাদের সকলের কাছে আমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো ভুল বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আমি সব সময় ক্ষমা চাই। আল্লাহ বলছেন, তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা চাইলে খুশি হই।