• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকের পা ধরলেন মা!

দখিনের সময়
প্রকাশিত মে ১, ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকের পা ধরলেন মা!

দখিনের সময় ডেক্স:

ভারতের ডাক্তারদের কতই না সুনাম শুনি আমরা। অতি প্রচার এবং বাংলাদেশের রোগী আকৃষ্ট করার কৌশল হিসেবে ভারতীয় ডাক্তারদেরকে অনেক সময় দেবতার আসনে বসানো হয়। কিন্তু এই শোনা কথাই একমাত্র সত্য নয়। শোনা কথার উল্টোটা আছে। তাই প্রমান হলো আর একবার এই করোনা কালে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছেলে। হাসাপাতাল থেকে জানানো হয়, চিফ মেডিক্যাল অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে ওষুধ রেমডেসিভির। আর তা শুনেই দৌড়ে সেখানে ছুটে যান মা রিঙ্কি দেবী। কিন্তু সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে মেলেনি সেই ওষুধ। পরে ওই কর্মকর্তার পা ধরে ওষুধের জন্য অনুরোধ করেন রিঙ্কি দেবী।

ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গেছে, করোনায় আক্রান্ত ছেলের জন্য রেমডেসিভির চেয়ে চিকিৎসকের পা জড়িয়ে ধরেছেন এক মা। ভারতের উত্তর প্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে। চিফ মেডিক্যাল অফিসারের পায়ে ধরে কাতর অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমায় ওষুধটা দেবেন দয়া করে।’ তিসি মায়ের এই আকুতি কোন কাজে আসেনি।