• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীরা আছেন ভয়ারক এক আল্লাদে, রাত ১২টা পর্যন্ত শপিং মল খোলা রাখার দাবী

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ০৭:৫১ পূর্বাহ্ণ
ব্যবসায়ীরা আছেন ভয়ারক এক আল্লাদে, রাত ১২টা পর্যন্ত শপিং মল খোলা রাখার দাবী

দখিনের সময় ডেক্স:

করোনার মহামারির এই সময়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গত ৯ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি রয়েছে ব্যবসায়ীদের। তবে আসছে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখতে চাচ্ছেন ব্যবসায়ীরা। মনে হচ্ছে, ব্যবসায়ীরা ভয়ারক এক আল্লাদে আছেন!

রাত ১২টা পর্যন্ত শপিংমল খোলা রাখার অনুমতি চেয়ে রোববার (২ মে) প্রধানমন্ত্রীর দফতরে একটি চিঠি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিনের সই করা চিঠিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে এই অনুমতি চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দোকান ও মার্কেট কর্তৃপক্ষের পদক্ষেপে ৯৫ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্যবিধি মেনে শপিং করছেন। ঈদের মাত্র ১০ দিন বাকি। যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের কেনাকাটার স্বার্থে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।