1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইয়াবা ও ধারালো অস্ত্রসহ যুবক আটক

dokhinersomoy
September 17, 2026 2:01 am
Link Copied!

বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ মোঃ সাকিব হাওলাদার ওরফে সানি (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন সাগরদী এলাকার ধান গবেষণা রোড ও মেডিকেল হাউজিং লেইন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সাকিব হাওলাদারের হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বিএমপি গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধারের পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ঘটনায় আটক সাকিব হাওলাদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি।