• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব’র আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ২০:০৮ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব’র আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

মামুন-অর-রশিদ ॥

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মে) আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে (সোমবার) বিকেলে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কাজী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার, বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক দখিনের সময়’র প্রধান সম্পাদক আলম রায়হান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়া বস্তনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে ইফতার ও সংক্ষিপ্ত দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে করোনায় মৃত্যুবরককারী সাংবাদিকসহ সকলের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।