• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির সাক্ষাৎকার দিয়ে বাড়ি আর ফেরা হলো না শাহাদাতের!

দখিনের সময়
প্রকাশিত মে ৩, ২০২১, ২১:১৫ অপরাহ্ণ
চাকরির সাক্ষাৎকার দিয়ে বাড়ি আর ফেরা হলো না শাহাদাতের!

দখিনের সময় ডেক্স:

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেন শাহাদাত। চাকরির ইন্টারভিউ দিতে ঢাকা যান। ফোনে স্বজনদের জানিয়েছিলেন, ইন্টারভিউ ভালো হয়েছে, চাকুরী হবে; বাড়ি আসছি। কিন্তু তাঁর আর চাকরি করা হলো না। যদিও বাড়ি ফিরেছেন, তবে লাশ হয়ে!

শাহাদাত হোসেন মোল্লার চাচাতো ভাই দাদন মোল্লা (৬০) বলেন, আমরা কী বলে সান্ত্বনা দেব ওর পরিবারকে? তিনি বলেন, লকডাউনের ভেতর ঢাকা যেতে না বলেছিলাম। তবুও গেছে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার (৩ মে) সকাল পৌনে ৭টায় ৩২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এসময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। দুর্ঘটনায় ২৬ জন নিহত ও কয়েকজন আহত হন।