• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো: মেয়র সাদিক

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২১, ২০:৪৪ অপরাহ্ণ
আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো: মেয়র সাদিক

রিফাতুল ইসলাম ॥
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদেরও উচিত যার যার জায়গা থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

করোনাকালে ক্ষতিগ্রস্থ বরিশাল আইনজীবী সমিতির সদস্যদের সহায়তার জন্য ৩ লাখ টাকা প্রদান কালে এ কথা বলেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বসে সমিতির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করেন বিসিসি মেয়র। বিষয়টিকে তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে গ্রহন আহবান জানান।

আইনজীবীদের সহায়তার জন্য মেয়রের এ মহতী উদ্যাগকে সাধুবাদ জানিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করর্পোরেশনের ২ নং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, করোনাকালীন সময়ে আদালতের দৈনন্দিন কার্যক্রমে ভাটা লেগেছে। মামলা পরিচালনার সংখ্যা কমে যাওয়ার কারণে সমিতির বেশ কিছু সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি অনুধাবন করে মেয়র মহোদয় সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। মেয়রের মহতি এ উদ্যোগের জন্য তিনি জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের পক্ষ থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ধন্যবাদ জানান।