• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরু মা রত্না হিজড়ার টাকা ও র্স্ব্নালংকার লুট, নেপথ্যে আধিপত্য বিস্তারের বিরোধ

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২১, ০৬:৫৫ পূর্বাহ্ণ
গুরু মা রত্না হিজড়ার টাকা ও র্স্ব্নালংকার লুট, নেপথ্যে আধিপত্য বিস্তারের বিরোধ

দখিনের সময় ডেক্স:

হিজড়া সম্প্রদায়ের ‘গুরু মা’ খ্যাত রত্না হিজড়ার ঘরের আলমারি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শিষ্যা ডলির বিরুদ্ধে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন রত্মা। এ ঘটনা সাতক্ষীরা জেলার দেবহাটায়।

কথিত‘গুরু মা’ রত্মার অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে ডলি হিজরা। অভিযুক্ত ডলি কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের আবুল কাশেম ওরফে খোঁড়া কাশেমের সন্তান। তিনি রত্নার আশ্রিত ও পালিত।

রত্না হিজরা  জানান, ১৪ বছর আগে ‘গুরু মা’ বেবি হিজড়ার মৃত্যু হলে হিজড়া সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে ও সিদ্ধান্তে তিনি দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার হিজড়াদের নেতৃত্বে আসেন। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারই শিষ্য কালীগঞ্জের খুশি ও ঝুমুরের সঙ্গে তার বিরোধ হয়। কয়েকদিন আগে খুশি ও ঝুমুর দলবল নিয়ে তার ওই বাড়িতে হামলাও চালায়।

রত্না হিজরা আরও জানান, বুধবার রাতের খাওয়া শেষে অভিযুক্ত ডলি, বেগুনী, মুন্নিসহ কয়েকজন মিলে একসঙ্গে তার বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময়ে ডলি তার বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলে সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। এ ব্যপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।