• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বেড়েছে এম্বুলেন্সের ছুটাছুটি, করোনা রোগী ভেবে দূরে যায় মানুষ!

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২১, ১৯:০১ অপরাহ্ণ
বরিশালে বেড়েছে এম্বুলেন্সের ছুটাছুটি, করোনা রোগী ভেবে দূরে যায় মানুষ!

কাজী হাফিজ:

বরিশাল নগরীতে হঠাৎকরে বেড়েছে এম্বুলেন্সের ছুটাছুটি । নগরীর বিবির পুষ্কনির পশ্চিম পাশের রাস্তায় এক সঙ্গে কয়েকটি এম্বুলেন্স দাড়িয় থাকতে দেখে অনেকেই আতংকগ্রস্থ হয়ে পড়েন। অনেকে দ্রুত এলাকা ত্যাগ করেন। কেউ কেউ আবার উল্টো দিকে পথ চলতে শুরু করেন।

ঈদের পরদিন দিন সদর রোডে অনেকটা ফাঁকা রাস্তায় অনেকেরেই নজর কেড়েছে একাধিক এম্বুলেন্স। এক সময় এম্বুলেন্স দেখলে পথ ছেড়েয়া হতো, যাতে রোগীর বাহন দ্রুত যেতে পারে। এখন মানুষ অজানা আতংকে এম্বুরেন্স থেকে নিজে দ্রুত দূরে সরে যায়। এখন এম্বুলেন্স হয়ে দাড়িয়েছে অজানা এক আতংকের প্রতিচ্ছবি।

উল্লেখ্য, এক শ্রেনীর বেপরোয়া মানুষ উদাসীনতা দেখালেও বেশীরভাগ মানুষ করোনা আতংকে আছেন। এই আতংক বহুগুণ বেড়ে গেছে বাংলাদেশে করোনার ভারতীয় ধরণ সনাক্ত হওয়ায়। ফলে এখন এম্বুলেন্স দেখলেই ভাবে, হয়তো করোনা রোগী!