• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দফার রিমান্ডের মেয়াদ শেষ আজ, মুখ খোলেননি বাবুল আক্তার

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ণ
প্রথম দফার রিমান্ডের মেয়াদ শেষ আজ, মুখ খোলেননি বাবুল আক্তার

দখিনের সময় ডেক্স:

স্ত্রী মিতু হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার ব্যাপারে গত চার দিনেও মুখ খোলেননি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। তার পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সোমবার(১৭মে) তাকে আদালতে হাজির করা হবে। একটি সূত্র জানিয়েছে, বাবুল আক্তারের আবার রিমান্ডের আবেদন করা হবে।

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় বেশকিছু তথ্য ও টাকা লেনদেনের প্রমাণ মামলার তদন্তকারী সংস্থা পিবিআইর কাছে এসেছে। এসব তথ্য প্রমাণ থেকে খুনের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততার বিষয়টিও উঠে আসছে।

গত ১৩ মে থেকে পিবিআই কর্মকর্তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বাবুল আক্তারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে মুখ খোলেননি বাবুল আক্তার। উল্টো তিনি পিবিআই সদস্যদের ধমকের সুরে কথা বলছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবুল আক্তার নাকি বলেছেন, ‘মাই নার্ব ইজ ভেরি স্ট্রং। পারলে তোমরা আমার ১৬৪ ধারায় জবানবন্দি করাও।’ সূত্রমতে, পুলিশে চাকরি করার সময় বাবুল আক্তার যেভাবে দাম্ভিকতা দেখাতেন, রিমান্ডেও সেভাবেই আচরণের চেষ্টা করছেন!