• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দখিনের সময়
প্রকাশিত মে ১৯, ২০২১, ২২:৩৮ অপরাহ্ণ
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নয়ন সিকদার বাউফল প্রতিনিধি ॥
জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্বপালন কালে অমানুষিক নির্যাতন শেষে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পটুয়াখালীর বাউফলে কর্মরত সাংবাদিকরা। গতকাল বুধবার সকাল ১১ থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক এর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাবেক সভাপতি অতুল পাল, হারুণ অর রশিদ, সহ সভাপতি মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য জহিরুল হক ভ’ইয়া, এবিএম মিজানুর রহমান, সদস্য এম এ বশার ও আসাদুজ্জামান সোহাগ। মানববন্ধনে বক্তারা দুর্নিতীগ্রস্থ উপসচিব জেবনুন্নেছা ও তার সাথে থাকা সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী করেন। এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম গত সোমবার করোনাকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে নিয়োগ বানিজ্যের একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে উপসচিবের কক্ষে তাকে আটকে রেখে শারীরিক ও অমানুষিক নির্যাতন করা হয়।