• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির জনকের সমাধিসৌধে শফিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২১, ১৯:৫২ অপরাহ্ণ
জাতির জনকের সমাধিসৌধে শফিকুল ইসলামের শ্রদ্ধা নিবেদন

দখিনের সময় ডেক্স:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। এর আগে তিনি দোআ মোনাজাত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ দিদার আহম্মদ, বিপিএম, পিপিএম; মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়গণ।  এর আগে অতিরিক্ত আইজিপিগণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।