• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের সবাইকে মারধর, শিশু কন্যাকে জানালা দিয়ে ফেলে দিলো বাস শ্রমিকরা 

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২১, ১৯:২২ অপরাহ্ণ
পরিবারের সবাইকে মারধর, শিশু কন্যাকে জানালা দিয়ে ফেলে দিলো বাস শ্রমিকরা 

দখিনের সময় ডেস্ক:

সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী নেওয়ার প্রতিবাদ করায় একই পরিবারের সবাইকে মারধর করেছে বাস শ্রমিকরা। এমনকি ঐ পরিবারের সঙ্গে থাকা শিশু কন্যাকে জানালা দিয়ে ছুড়ে নিচে ফেলে দেয় শ্রমিকরা। বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে আজ শুক্রবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঝালকাঠী বাস মালিক সমিতির মুহিন ফয়সাল পরিবহনের বাসের সুপারভাইজার মুন্নার নেতৃত্বে মারধর করা হয়।

রূপাতলী বাস টার্মিনালের একাধিক যাত্রী জানান অভ্যন্তরীণ সকল রুটে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করে। প্রশাসনের কোনো নজরদারি না থাকায় বাস মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এভাবে যাত্রী পরিবহন করছে। এর প্রতিবাদ করলে যাত্রীদের মারধর করা হয়।