• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন, প্রতিবেশী সানি লিওন  

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২১, ০৮:১১ পূর্বাহ্ণ
৩৬ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন অমিতাভ বচ্চন, প্রতিবেশী সানি লিওন  

দখিনের সময় ডেক্স:

মুম্বাইয়ে ৫ হাজার ১৮৪ বর্গফুটের ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। গত ডিসেম্বর এই বাড়ি ৩১ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকায় কিনেছিলেন অভিনেতা, যা গত এপ্রিলে নথিভুক্ত করেন তিনি। বিগ বি’র কেনা এই বাড়ির প্রতি বর্গফুটের দাম ৬০ হাজার রুপি।

জানা যাচ্ছে, একটি আবাসনের ২৭ এবং ২৮ তলা জুড়ে অমিতাভের নতুন বাসস্থান। এছাড়াও থাকবে ৬টি গাড়ি রাখার জায়গা। এই বাড়ি কেনার জন্য শুল্ক বাবদ ৬২ লাখ রুপি দিয়েছেন তিনি।

অমিতাভের প্রতিবেশী হতে চলেছেন সানি লিওন এবং আনন্দ এল রাই। ওই একই আবাসনে নতুন বাড়ি কিনেছেন তারা। সানির কেনা সম্পত্তির দাম ১৬ কোটি রুপি। আর খ্যাতনামা পরিচালক আনন্দ এল রাইও ২৫ কোটি ৩০ লাখ রুপি দিয়ে এখানেই একটি ফ্ল্যাট নিয়েছেন। অমিতাভকে বচ্ছনকে শেষ দেখা গিয়েছিল সুজিত ঘোষের ‘গুলাবো সিতাবো’ ছবিতে। গত বছর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল এই ছবি।