• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যৌন নির্যাতনের শিকার সেই বাংলাদেশি তরুণী উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২১, ১৮:১৬ অপরাহ্ণ
ভারতে যৌন নির্যাতনের শিকার সেই বাংলাদেশি তরুণী উদ্ধার

দখিনের সময ডেস্ক:

ভারতে অপহরণের পর যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে বেঙ্গালুরু পুলিশ। গত শুক্রবার কেরালা অঞ্চল থেকে উদ্ধারের পর ওই তরুণীকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবদমাধ্যম নিউজএইটটিন।

শনিবার(২৯মে) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, উদ্ধারের পর বেঙ্গালুরুরের বিয়াপ্পানাহালি থানায় নেওয়া হয় ওই তরুণীকে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যাওয়া পাঁচজনের ছবি প্রকাশ করে গত বৃহস্পতিবার তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে আসাম রাজ্যের পুলিশ। ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে মামলাও হয় সেখানে। ওই দিনই বেঙ্গালুরুতে গ্রেপ্তার হন অভিযুক্ত হৃদয় বাবু, মো. বাবু শেখ, সাগর ও দুই নারীসহ ছয় আসামি।