• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক দখিনের সময়ের চিফ রিপোর্টার রাসেলের মায়ের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৯:০৪ অপরাহ্ণ
দৈনিক দখিনের সময়ের চিফ রিপোর্টার রাসেলের মায়ের মৃত্যু
দখিনের সময় ডেস্ক:
বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দখিনের সময়-এর চিফ রিপোর্টার সাংবাদিক রাসেল হোসেনের মা কহিনুর বেগম (৬৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে, নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যদের মাঝে রেখে যান অসংখ্য স্মৃতি ও প্রার্থনার ছাপ।
কহিনুর বেগমের মৃত্যুতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সংগঠনের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে শক্তি ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।