মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু মারা গেছেন। আজ রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মহসিনের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গত বছরের ৩০ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে গণফোরাম। ইমেরিটাস সভাপতি হন ড. কামাল হোসেন।
মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।