• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৯:৪৩ অপরাহ্ণ
প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন
দখিনের সময় ডেস্ক:
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাকে বদলি করে সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানী ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর পরীক্ষার রুটিনকে কেন্দ্র করে ছাত্রদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই এই বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়।