দখিনের সময় ডেস্ক:
জাতীয় দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক আরিফিন তুষার মৃত্যুকে শোক বার্তা জানানোর পাশাপাশি অনেকে ফেসবুকে হৃদয়ের রক্তক্ষরণের অনুভব প্রকাশ করেছেন। দেিখনের সময় এর পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ এস এম জাকির হোসেন
মহান আল্লাহ রাব্বুল আলামীন ভাইটাকে জান্নাতবাসী করুন আমীন। রিফাত আবরার
ভাই বলতে ছোটো থেকে চিনতাম তুষারকে। বয়সে আমার বড় ছিলো কিন্তু ছিলো আমার বন্ধু। আজ আমি আবার একা হয়ে গেলাম। হারিয়ে ফেললাম বন্ধুর মতো বড় ভাইরে। আহা রে আমার ভাই। আজ ০৮. ০৯. ২০২৫ আমার ভাই আরিফিন তুষার হার্ট এট্যাক এ মারা গেছেন। আল্লাহ আমার ভাইকে জান্নাত নসিব করুক। রফিকুল ইসলাম
দৈনিক কালবেলা বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার আমাদের মাঝে আর নেই। জুয়েল সরকার
ছোট ভাই,
দৈনিক কালবেলা
বরিশাল ব্যুরো, আরেফিন তুষার
আমাদের মাঝে আর নেই। আরিফ রহমান
সদা হাস্যউজ্জ্বল মুখ প্রিয় ছোট ভাই সাংবাদিক আরেফিন তুষার আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এভাবে হঠাৎ করে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। হঠাৎ অসুস্থ্য হলে হাসপাতালে নেয়া হয়।
মামুনুর রশিদ নোমানী
বরিশালের কালবেলার সাংবাদিক আরেফিন তুষার আর নেই বেলায়েত বাবলু
কিছু না বলে এভাবে চলে গেলি তুই..! সাইদ মেমন
সাংবাদিকতা জগতে সংবাদ আদান প্রদানের বাইরেও যে শক্ত বন্ধন তৈরি করা যায়, সেটা তুষার পারতো। অদৃশ্য কঠিন এক বন্ধন তৈরি করেছিলো। প্রিয় ছোট ভাই তুষার আজ সেই বন্ধনটি এ জগত থেকে ছিন্ন করে অন্য জগতে পারি দিয়েছে। আল্লাহ তুষারকে জান্নাতবাসী করুন, সেই দোয়া করছি। সকলের কাছে ওর জন্য দোয়া চাই। শাহীন হাসান
আমাদের আরেফিন তুষার, দৈনিক কালবেলার বরিশাল প্রতিনিধি আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার খালাতো ভাই লিটন বাশার ভাইও এভাবে চলে গিয়েছিলেন। তাদের দুজনেরই দু বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। লিটন ভাইর ছেলের আজ প্রায় ১২/১৩ বছর। বাচ্চা দুটির কথা মনে পড়লে কিংকর্তব্যবিমূঢ হয়ে যাই! মৃত্যুর আগে তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় সে অক্সিজেন সম্মিলিত একটি এম্বুলেন্স খবর দিতে বলেছিলেন। নিজে গোসল করেছেন! কিন্তু শেষ রক্ষা হলো না! আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুক, আমিন। খান রুবেল
আমি অনেক বড় কিছু হারিয়েছি… যা বোঝাবার ভাষা নাই। মইনুল ইসলাম সবুজ
রাত সাড়ে ১০ টারা দিকে আচমকা তুষারে মৃত্যু সংবাদটি শুনতে পাই আরেক সহকর্মী মুশফিক সৌরভের বাসায় বসে। সাথে সাথে ছুটে যাই শেবাচিম হাসপাতালে। সহকর্মী রুবেল, রিপন, মাছুদ কাঁদছে। অ্যাম্বুলেন্স ঘিরে তুষারের স্বজনদের আহাজারি। অ্যাম্বুলেন্স কালো গ্লাসের ফাঁক থেকে তুষারের নিথর দেহ দেখে বাকহীন হয়ে পর। একে একে জড়ো হতে থাকে বরিশাল সাংবাদিক অঙ্গনের ছোট বড় সহকর্মীরা। বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব। এতো মানুষের ভিড়ে আকাশটা যেন কাঁদছে। চারদিকে পরিবেশেও আচ্ছন্ন হয়ে আসছে। মুহূর্তেই চোখে ভেসে আসলো সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটায় প্রেসক্লাবের সামনের সীমিত আড্ডা শেষে চা পানের শেষ দৃশ্য। সাধারণত ওই সময়ে ক্লাবে আমার যাওয়া হয় না। দৃশ্যত দুপুরে মানিব্যাগ ফেলে আসায় সেটি আনতে ওই সময়ে ক্লাবে যাওয়া। মানিব্যাগটি ক্লাবের অফিস সহায়ক মানিকে হেফাজতে থাকায় সন্ধ্যা পরে গেলেও চলতো। জানি না কি করেন এই সময়েই যেতে হলো। তুষারের আকাল প্রস্থানের খবর শোনার পরেই বারবার প্রশ্ন জাগে শেষ দেখা দিয়ে একসাথে শেষ চা খেয়ে আমাদের কাছ থেকে চিরবিদায়ের জন্যই কি অসময়ে প্রেসক্লাব যাওয়া? মৃত্যুর সাড়ে পাঁচ ঘণ্টা আগের আলোচনাগুলোই কি শেষ স্মৃতি হিসেবে রেখে তুষারের ছোট একটি কনা?
গত ১৬ বছরে কত ঘটনা, কত কথা আজ সবই স্মৃতি। হয়ত কোনো একদিন দেখা হবে ওই দূর উপারে আরিফিন তুষারের সাথে। তখন না আবার কত কথা হবে। হবে মান অভিমান। শোনইবো কত অভিযোগ- অনুযোগ। পরপারে তুমি ভালো থেকো প্রিয় অনুজ। কাওছার হোসেন
‘সহকর্মী বন্ধু আরেফিন তুষার আমাদের মাঝে আর নেই।’ অপূর্ব অপু
কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার ভাই হার্টঅ্যাটাক করে মারা গেছেন। হাসিখুশি মুখে দুপরেও কথা হলো, আর রাতে তরতাজা যুবকের জীবনটা চোখের সামনে নাই! আল মামুন
আরিফিন তুষার আর নেই
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) লোকমান হোসেন
ভালো থেকো ভাই পরো পার। কতো অভিমান কতো কি।
এইতো কদিন আগে তোমার সাথে কতো অভিমান করেছি তুমিও আমার সাথে অভিমান করেছো। ক্ষমাকরে দিও।
দুনিয়া থেকে এভাবেই আমরা সবাই একদিন চলে যাব। তবে এতো অল্প সময়ের মধ্যে চলে যাওয়ায় কখনোই কাম্য নয়। আল্লাহ তুমি সাংবাদিক আরেফিন তুষারকে জান্নাতুল ফেরদৌস দান করুক,আমিন। তুষারের মৃত্যুতে দৈনিক সময়ের বার্তা পরিবারের পক্ষ থেকে দোয়া এবং শ্রদ্ধাঞ্জলি। সৈয়দ মেহেদি হাসান
কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার ভাই আর আমাদের মাঝে নেই। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিথুন সাহা
তারাদের ভুবনে ভালো থাকিস তুষার। তুষারের সাথে আমার যাত্রাটা দীর্ঘদিনের আমার কর্ম জীবনের শুরু দিকে আজকের পরিবর্তন থেকে। সর্ব শেষ তুষার কাল বেলার বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। আজ রাতে শেবাচিম হাসপাতালে তুষারের মৃত্যু হয়। তুষারের সাথে যে কতশত স্মৃতি তা বলে শেষ করা যাবেনা।কিছু মৃত্যু শূন্যতাকে শূন্য করে দিয়ে যায়। কিন্তু স্মৃতি মুছে ফেলতে পারেনা। তুষার তোর সেই স্মৃতি নিয়েই বিলাপ করতে হবে আমাদের আমৃত্যু। সত্যিই তোর হাসিমাখা মুখ স্মৃতি হয়ে আমাকে তারাকরে ফিরবে। এস এন পলাশ
আহারে আমার বন্ধু আরিফিন তুষার আর নেই। আল্লাহ ওরে তুমি বেহেশতে নসীব করুন। তন্ময় তপু
প্রস্থান মানেই সমাপ্তি নয়, স্মৃতির ছোঁয়ায় বেঁচে থাকুন আজীবন। মুশফিক সৌরভ
একসাথে কতটা সময়ের, কতটা দিনের, কতটা বছরের পথচলা, কিন্তু সৃষ্টিকর্তার বেধে দেয়া নিয়মে আজ আমরা দুজন দুই ভিন্ন পথে….হয়তো খানিক পড়ে আমিও হবো একই পথের পথিক…. ভাবনার বাহিরে গিয়ে ততটুক সময়ের জন্য এ বেলাতে বিদায় জানাতে হল প্রিয় ভাই ও সহকর্মী আরিফিন তুষার কে…. হাসিবুল ইসলাম
আরিফিন তুষার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এম আরিফুর ইসলাম
আপন ছোট ভাইয়ের মতো ভালবাসতো আমাকে। সেই ভাই চলে গেলেন না ফেরার দেশে। সাংবাদিক আরেফিন তুষার ভাই। মামুন-অর-রশিদ
কোনভাবেই মনকে মানাতে পারছিনা। শফিক মুন্সি
বড় অবেলায় চলে গেলেন প্রিয় ভাই আরিফিন তুষার।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল-আমিন জুয়েল
তুষার ভাই আর আমাদের মাঝে নাই, এটা মন থেকে বিশ্বাস করতে পারছিনা,,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এম আর নাহিদ
কিছু লেখা ও বলার ভাষা নাই…
ওপারে ভালো থাকবেন প্রিয় ভাইয়া। রিপন হাওলাদার
ভাই আপনার অভাব তে পূরণ করবে। এইচ আর হীরা
ওপারে ভালো থাকবেন তুষার ভাই
আর অমন করে ডাকা হবেনা, ভাইয়ায়ায়ায়ায়া। শাকিল মাহমুদ
আরিফিন তুষার ভাই আর নেই। শাহিন সুমন
তুষার চলে গেল দুনিয়ার মায়া ত্যাগকরে। ভালো থাকিস ভাই পরপারে। সুমন হাসান
তুষার ভাইয়া আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুন
বড় ভাই এমনই হতে হয়.. তার চলে যাওয়া শুধু বুকের ভিতর মনে হচ্ছে তার ভালোবাসা আদরের শূন্যতার ব্যাথায়..
বাবার কাঁধে সন্তানের লাশ..ছোট্ট শিশুর সামনে বাবার চলে যাওয়া… এমন সহকর্মী ভালো মানুষ বড় ভাই চলে যাওয়া..
আল্লাহপাক রব্বুল আলামীন ভাইয়ের পরিবার কে হেফাজত করুন।
এইচ এম হেলাল
দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার (ভাই) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শহিদুল্লাহ সুমন
সাংবাদিক আরেফিন তুষার ভাই আর নেই। হাফিজ স্বাধীন
হাফিজ স্বাধীন লিখেন বড় ভাই ভালো থাকবেন ওপারে…! আলম রায়হান
এই বিদায় অকল্পনীয়, অসহ্য…….. ইশতিয়াক ইমন
২৭ জুন ২০১৭ বরিশাল টাউন হল, লিটন বাশারের বিদায়। ৯ সেপ্টেম্বর ২০২৫ বরিশাল টাউন হল আরেফিন তুষারের বিদায়। বড় ভাই লিটন বাশারকে দেখে দুজনই সাংবাদিকতায় এসেছিলাম। মেন্টর আগেই চলে গেছে যে পথে সে পথ ধরেই একজন বলে গেলো এরপরের যাত্রার জন্য তৈরি হতে। অথচ আমি তো তৈরি আছি ৮ বছর ধরে। ওপারে ভালো থাকিস। রাসেল হোসেন
তুষার ভাই এত দ্রুত এভাবে চলে গেলেন। ভরসার অন্যতম একটা যায়গা হারিয়ে ফেললাম। কতশত স্মৃতি আপনার সাথে । সবসময় বলতেন লাগলে বলিস। দুদিন আগে শেষ দেখায় অতীত একটা স্মৃতি জাগিয়ে আড্ডা দিয়েছি। বলেছিলেন ছেলের জন্য মোটরসাইকেল কিনছেন। ছেলে খুব মোটরসাইকেলে ঘুড়তে চায়। বাসায় থাকলে ছেলের কাছে মোটরসাইকেলের চাবি রাখতে হয়। নয়তো ছেলে কান্না করে। কত আদরের অবুঝ ছেলেটা আজ এতীম হয়ে গেল। ছেলেটার দিকে আজকে যতবার তাকিয়েছি নিজেকে ধরে রাখতে পারিনি। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, আমিন। ছেলেটাকে আল্লাহ হেফাজত করুক, আমিন।
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.
This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously.
Cookie
Duration
Description
cookielawinfo-checbox-analytics
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics".
cookielawinfo-checbox-functional
11 months
The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional".
cookielawinfo-checbox-others
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other.
cookielawinfo-checkbox-necessary
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary".
cookielawinfo-checkbox-performance
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance".
viewed_cookie_policy
11 months
The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data.
Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features.
Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.
Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc.
Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads.