বরিশালে ৯ ক্রেতাকে উপহারের এসি, ফ্রিজ, টিভি হস্তান্তর করলো ওয়ালটন
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে বরিশালের বিভিন্ন জেলার ক্রেতাদের পাওয়া উপহারের এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে উপহারের পণ্য তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
উল্লেখ্য, দেশজুড়ে চলছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছেন ওয়ালটন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ওয়ালটন পণ্য কিনে ফ্রি পণ্য উপহারপ্রাপ্ত অসংখ্য ক্রেতাদের মধ্য থেকে ৯ ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে সাইড বাই সাইড ফ্রিজ, ফ্রিজার, এসি ও স্মার্ট টিভিসহ উপহারের বিভিন্ন পণ্য তুলে দেওয়া হয়। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা।
এসময় আরও উপস্থিত ছিলেন দি বরিশাল চেম্বার অব কমর্স এর সভাপতি এবায়দুল হক চঁন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলমস।
চিত্রনায়ক আমিন খান বলেন, ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। ওয়ালটন গ্রাহকদের দেওয়া কথা রাখে তার প্রমাণ এই উপহার হস্তান্তর অনুষ্ঠান। সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয়ের আহ্বান জানিয়ে আমিন খান আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশে উৎপাদিত পণ্য কিনবেন। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন পণ্য গুণগত মানে সেরা। তাই দেশের গন্ডি পেরিয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৫০টিরও বেশি দেশে।
চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, ওয়ালটন পণ্য কম খরচে সাধ্যের মধ্যে ভাল পণ্য বাজারজাত করতে পেরে এরই মধ্যে ক্রেতাদের মন জয় করেছে। একইসাথে প্রতিষ্ঠানটির বিক্রি পরবর্তী পণ্যের সার্ভিসও ক্রেতাদের সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে ফিরোজ আলম বলেন, ওয়ালটন যে কথা দিয়ে তা রক্ষা করে সেটি বরিশালে আজকে আবার প্রমাণিত হলো। তিনি বলেন, কেউ পুরুস্কারের আশায় ওয়ালটন পণ্য কেনেন না। সবাই আস্থা ও ভালবাসা থেকে এই পণ্য ক্রয় করেন। কোম্পানি ক্রেতাদের ভালবাসার প্রতিদান হিসেবে পুরুস্কারের আয়োজন করে থাকে। সবাইকে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সাথে থাকার আহবান জানান তিনি।
পুরুস্কারপ্রাপ্ত কর কর্মকর্তা মো. হাসনাইন তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন থেকেই ওয়ালটনের পণ্য ব্যবহার করে আসছেন। গুণগত মান ও ক্রয় পরবর্তী সহজলভ্য সার্ভিস ব্যবস্থাই ওয়ালটনের প্রতি তাকে আকৃষ্ট করে বলে জানান তিনি।
উপহারপ্রাপ্ত ক্রেতাদের মধ্যে বরিশালের কর কর্মকর্তা মোঃ হাসনাইন ফ্রিজ কিনে পেয়েছেন আরেকটি ফ্রিজ, ওয়ালটন বাংলাবাজার শাখা থেকে নাসরিন আক্তার বিথি ফ্রিজ কিনে পেয়েছেন আরও একটি ফ্রিজ, ওয়ালটন প্লাজা বরিশাল শাখা থেকে ফোরকান আলী হাওলাদার এসি কিনে পেয়েছন আরেকটি এসি, নথুল্লাবাদ শাখা থেকে আসিব রায়হান এলইডি টেলিভিশন কিনে পেয়েছেন আরও একটি টেলিভিশন, গৌরনদী শাখা থেকে মো. মাসুদ রানা এলইডি স্মার্ট টেলিভিশন কিনে টেলিভিশন জিতেছেন, মাদারীপুরের শিবচর ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মো. আলতু মাতব্বর উপহার হিসেবে পেয়েছেন টেলিভিশন, ভোলার বাংলাবাজার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে মো. ইব্রাহিম পেয়েছেন একটি ডিপ ফ্রিজ, রাড়ী ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে মো. আল আমিন পেয়েছেন একটি ডিপ ফ্রিজ ও মেসার্স রিয়াদ ইলেকট্রনিক্স থেকে ফ্রিজ কিনে রনি গোমস্তা পেয়েছেন একটি ডিপ ফ্রিজ।
জানা গেছে, ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। এই সিজনেও ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল ফিতর পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।
Post Views: ৪