• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন রেলমন্ত্রী নুরুল  ইসলাম সুজন, কনে আইনজীবি

দখিনের সময়
প্রকাশিত জুন ১১, ২০২১, ১৩:০৭ অপরাহ্ণ
বিয়ে করলেন রেলমন্ত্রী নুরুল  ইসলাম সুজন, কনে আইনজীবি

দখিনের নসময় ডেস্ক:

বিয়ে করেছেন বিয়ে করেছেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল  ইসলাম সুজন। করেন বয়ষ ৪২ বছর, বরের ৬৫। দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনি  আইনজীবি। গত  শনিবার (৫ জুন) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণ করে তাদের বিয়ে সুসম্পন্ন হয়।

রেলমন্ত্রী রেলমন্ত্রী নুরুল  ইসলাম সুজনের বিয়ের বিষয়টি আজ শুক্রবার (১১ জুন) সকালে বিয়ের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শাম্মী আকতার মনির বড় ভাই মো. জাহিদুল ইসলাম মিলন হোসেন। এর আগে বৃহস্পতিবার (১০ জুন) বিয়ে করার খবর মন্ত্রী নিজেই বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিগত সরকারের রেলমন্ত্রী  রেলমন্ত্রি মুজিবুলও বিয়ে করেছিলেন মন্ত্রী থাকাকালেই। সেটি ছিলো তাঁর প্রথম বিয়ে। এদিকে পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে বিয়ে করেছিলেন প্রবীন রাজনীতিক বিপত্নিক আবদুস সামাদ আজাদ। তবে মন্ত্রিত্ব যাবার পর তাঁর স্ত্রী তাঁর সঙ্গে আর থাকেননি।

প্রসঙ্গত, নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইন্তেকাল করেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে। ৬৫ বছর বয়সী নূরুল ইসলাম ১৯৫৬ সালের ৫ জানুয়ারি পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন।  পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হন তিনি।

স্থানীয়রা জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) লাইনম্যান পদে চাকরির সুবাদে কয়েক বছর আগে আব্দুর রহিম বিরামপুরে আসেন। তারপর বিরামপুরেই থেকে যান। এরপর বিরামপুরের নতুন বাজার এলাকায় জায়গা কিনে বাড়ি করে স্থায়ী হন।