• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারও হজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা

দখিনের সময়
প্রকাশিত জুন ১২, ২০২১, ১৭:৫০ অপরাহ্ণ
এবারও হজের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা

দখিনের সময় ডেস্ক :

মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। ফলে বাংলাদেশিদেরও এ বছর হজ করা হচ্ছে না। আজ শনিবার (১২ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন। গত বছরও অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি।