• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ২০:২৯ অপরাহ্ণ
সাংবাদিক শওকত  মাহমুদ গ্রেপ্তার
দখিনের সময় ডেস্ক:
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব, সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। পুলিশের এই অতিরিক্ত কমিশনার জানান, রমনা থানার এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।